সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, মেধাবী এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এক সময় ‘টিচার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছিলেন। তার এমন উগ্র আচরণের নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে এফবিআইসহ মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী। ওয়াশিংটনে আয়োজিত হাই-প্রোফাইল ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনার’ অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও গুলির ঘটনায় আটক ব্যক্তির পরিচয় নিয়ে নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর
সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, মেধাবী এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এক সময় ‘টিচার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছিলেন। তার এমন উগ্র আচরণের নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে এফবিআইসহ মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী।
ওয়াশিংটনে আয়োজিত হাই-প্রোফাইল ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনার’ অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও গুলির ঘটনায় আটক ব্যক্তির পরিচয় নিয়ে নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, আটককৃত ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন (৩১), যিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স শহরের বাসিন্দা। পেশায় তিনি একজন খণ্ডকালীন শিক্ষক এবং ভিডিও গেম ডেভেলপার।
আশ্চর্যের বিষয় হলো, অ্যালেন একজন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি (Caltech) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জনের সময় তিনি হুইলচেয়ারের জন্য বিশেষ ব্রেক প্রোটোটাইপ তৈরি করে স্থানীয় সংবাদে প্রশংসা কুড়িয়েছিলেন। এরপর তিনি কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং স্টিম প্ল্যাটফর্মে তার তৈরি ‘বোরডোম’ নামক একটি গেমও রয়েছে। এমনকি ২০২৪ সালে তিনি তার কর্মস্থল থেকে ‘টিচার অব দ্য মান্থ’ হিসেবেও স্বীকৃতি পান।
তদন্তে আরও দেখা গেছে, ২০২৪ সালের অক্টোবরে তিনি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণায় ২৫ ডলার অনুদান দিয়েছিলেন। একজন নিয়মিত করদাতা ও মেধাবী শিক্ষক কীভাবে এমন একটি সহিংস ঘটনায় জড়িয়ে পড়লেন, তা নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার পেছনের উদ্দেশ্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *