রোববার (২৬ এপ্রিল) গভীর রাতে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন খুকি বেগম এবং তাঁর দুই মেয়ে ফরিদা ও ফতে আক্তার। নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় ঘরের ওপর গাছ ভেঙে পড়লে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। সোমবার সকালে স্থানীয়রা তাঁদের মরদেহ উদ্ধার করে। জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ের ভয়াবহতায় এক করুণ পরিণতির সাক্ষী হলো
রোববার (২৬ এপ্রিল) গভীর রাতে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন খুকি বেগম এবং তাঁর দুই মেয়ে ফরিদা ও ফতে আক্তার। নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় ঘরের ওপর গাছ ভেঙে পড়লে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। সোমবার সকালে স্থানীয়রা তাঁদের মরদেহ উদ্ধার করে।
জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ের ভয়াবহতায় এক করুণ পরিণতির সাক্ষী হলো এলাকাবাসী। উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় রোববার দিবাগত গভীর রাতে ঝড়ের কবলে পড়ে বসতবাড়ির ওপর বিশালাকার চারটি গাছ উপড়ে পড়ে। এতে ঘরে ঘুমিয়ে থাকা খুকি বেগম (মৃত গনি মন্ডলের স্ত্রী) এবং তাঁর দুই মেয়ে ফরিদা আক্তার ও ফতে আক্তার ঘরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের তীব্রতা এতই বেশি ছিল যে গাছগুলো সরাসরি টিনের ঘরের ওপর আছড়ে পড়ে। সোমবার সকালে প্রতিবেশীরা বিধ্বস্ত ঘরটি দেখে উদ্ধারকাজে এগিয়ে আসে এবং ধ্বংসস্তূপের নিচে তাঁদের মরদেহ পড়ে থাকতে দেখে। মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা এবং থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে মরদেহের সুরতহাল শেষ করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *