সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁরা হত্যার দায় স্বীকার করেন। অপর এক আসামিকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। র্যাব জানিয়েছে, এটি একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র, যারা যাত্রীবেশে বুলেট বৈরাগীকে সিএনজিতে তুলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং সর্বস্ব লুটে নিয়ে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয়। চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে ফেরার পথে কুমিল্লায়
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁরা হত্যার দায় স্বীকার করেন। অপর এক আসামিকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। র্যাব জানিয়েছে, এটি একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র, যারা যাত্রীবেশে বুলেট বৈরাগীকে সিএনজিতে তুলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং সর্বস্ব লুটে নিয়ে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয়।
চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে ফেরার পথে কুমিল্লায় ছিনতাইকারী চক্রের হাতে নির্মমভাবে খুন হওয়া কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। এই হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়া ৫ জনের মধ্যে ৪ জনই আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে আসামিদের কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারকের কাছে জবানবন্দি দেন মোহাম্মদ সোহাগ, ইমরান হোসেন হৃদয়, মোহাম্মদ সুজন ও রাহাত হোসেন জুয়েল। আদালত মামলার অপর আসামি ইসমাইল হোসেন জনিকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
র্যাবের তথ্য অনুযায়ী, নিহত বুলেট বৈরাগী ওই রাতে জাগুরঝুলি বিশ্বরোড এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশায় উঠেছিলেন। সেখানে আগে থেকেই যাত্রীবেশে ও চালকের আসনে ওত পেতে থাকা ছিনতাইকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে কোটবাড়ি এলাকায় চলন্ত সিএনজি থেকে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই সংঘবদ্ধ চক্রটি দীর্ঘ দিন ধরে কুমিল্লা শহরে যাত্রীদের টার্গেট করে এ ধরণের ডাকাতি ও ছিনতাই করে আসছিল। এই ঘটনায় সিভিল সার্ভিসের কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *