সোমবার রাতে একটি দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনকে পেছন থেকে অন্য একটি দীর্ঘপথের ট্রেন ধাক্কা দিলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপের ভেতর থেকে যাত্রীদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী ট্রেন দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রেনকে ধাক্কা দিলে
সোমবার রাতে একটি দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনকে পেছন থেকে অন্য একটি দীর্ঘপথের ট্রেন ধাক্কা দিলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপের ভেতর থেকে যাত্রীদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।
ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী ট্রেন দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রেনকে ধাক্কা দিলে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত অন্তত ১৪ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির রেল অপারেটর। এই দুর্ঘটনায় আরও ৮৪ জন গুরুতর আহত হয়েছেন।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে জাকার্তার পার্শ্ববর্তী বেকাসি শহরে এই দুর্ঘটনা ঘটে। একটি কমিউটার ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একই লাইনে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রেন সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রেনের কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়, যার মধ্যে নারীদের জন্য নির্ধারিত কোচটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ সাইফি জানিয়েছেন, ট্রেনের ধাতব কাঠামোর ভেতর অনেক যাত্রী আটকে আছেন, যা উদ্ধার প্রক্রিয়াকে অত্যন্ত জটিল করে তুলেছে। এখনো বেশ কিছু যাত্রী ভেতরে জীবিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো জানিয়েছেন, রেল খাতের নিরাপত্তা নিশ্চিতে এই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কোনো ছাড় দেওয়া হবে না। উল্লেখ্য যে, জরাজীর্ণ অবকাঠামোর কারণে ইন্দোনেশিয়ায় মাঝেমধ্যেই এ ধরণের রেল দুর্ঘটনা ঘটে থাকে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *