গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩১৮ জন সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং আগামী এক মাসের মধ্যে পরিস্থিতির উন্নতির আশা করা যাচ্ছে। শিশুদের দ্রুত টিকা কেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছে সরকার। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। স্বাস্থ্য অধিদফতরের
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩১৮ জন সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং আগামী এক মাসের মধ্যে পরিস্থিতির উন্নতির আশা করা যাচ্ছে। শিশুদের দ্রুত টিকা কেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছে সরকার।
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে আক্রান্ত শিশুদের বড় একটি অংশই টিকার আওতামুক্ত। বুধবার (২৯ এপ্রিল) এক ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি এবং ১৪ শতাংশ শিশু মাত্র এক ডোজ টিকা নিয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১৮ জন, যার মধ্যে ৮৮ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এই সময়ে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। অধিদফতর জানিয়েছে, পরীক্ষার সীমাবদ্ধতার কারণে সবার নিশ্চিত পরীক্ষা সম্ভব না হলেও রোগীর সংখ্যা বাড়ায় রোগ নির্ণয় ও চিকিৎসা সক্ষমতা বৃদ্ধিতে দ্রুত কাজ করছে সরকার।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আশা প্রকাশ করেছে যে, বর্তমানে চলমান টিকা কার্যক্রমের ফলে আগামী ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে মানুষের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হবে এবং সংক্রমণের হার কমতে শুরু করবে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রাদুর্ভাব রুখতে শিশুদের দুই ডোজ টিকা সম্পন্ন করা বাধ্যতামূলক।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *