শুক্রবার (১ মে) ক্যাম্পাস প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও প্রবাসী বাংলাদেশিরা ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানান। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাদের বিশেষ সম্মাননা দেওয়া হবে এবং বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভে তাদের নাম যুক্ত করা হবে। এদিকে লিমনের পর বৃষ্টির মরদেহও উদ্ধার করা হয়েছে এবং খুব শীঘ্রই তাদের নিথর দেহ দেশে প্রিয়জনদের কাছে পৌঁছাবে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায়
শুক্রবার (১ মে) ক্যাম্পাস প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও প্রবাসী বাংলাদেশিরা ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানান। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাদের বিশেষ সম্মাননা দেওয়া হবে এবং বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভে তাদের নাম যুক্ত করা হবে। এদিকে লিমনের পর বৃষ্টির মরদেহও উদ্ধার করা হয়েছে এবং খুব শীঘ্রই তাদের নিথর দেহ দেশে প্রিয়জনদের কাছে পৌঁছাবে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) পিএইচডি গবেষণারত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির অকাল প্রয়াণে শোকের মাতম চলছে পুরো ক্যাম্পাসে। শুক্রবার (১ মে) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ শোকসভায় শত শত মানুষ জড়ো হয়ে নিহতদের ছবির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মোয়েজ লিমায়েম অত্যন্ত আবেগপ্রবণ হয়ে প্রতিশ্রুতি দেন যে, জামিল ও বৃষ্টিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বদা হৃদয়ে ধারণ করবে এবং আগামী সপ্তাহের সমাবর্তন অনুষ্ঠানে তাদের মরণোত্তর সম্মান জানানো হবে। উল্লেখ্য যে, গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়ার পর লিমনের রুমমেট হিশাম আবুঘারবিয়েহ’র হাতে তারা নৃশংসভাবে খুন হন। লিমনের পর এবার বৃষ্টির মরদেহও উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস। লিমনের মরদেহবাহী ফ্লাইটটি ২ মে অরল্যান্ডো থেকে রওনা হয়ে ৪ মে ভোরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। মেধাবী এই দুই শিক্ষার্থীর নাম বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভে স্থায়ীভাবে খোদাই করে রাখা হবে, যা তাদের অবদান ও স্মৃতিকে অমর করে রাখবে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *