রাজধানীতে দেশের সর্ববৃহৎ অত্যাধুনিক, টেকসই ও পরিবেশবান্ধব ‘আইকনিক করপোরেট অফিস’ নির্মাণ করতে যাচ্ছে শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। এই মেগা প্রকল্পের আর্কিটেকচারাল, কনস্ট্রাকশন ও ইঞ্জিনিয়ারিং পরামর্শক হিসেবে কাজ করার জন্য সম্প্রতি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি স্বনামধন্য তিনটি প্রতিষ্ঠান—ভিসতারা আর্কিটেক্টস, অ্যাবড অব কনসালট্যান্টস এবং বিএন ইঞ্জিনিয়ারিং-এর সঙ্গে পৃথক চুক্তি স্বাক্ষর করেছে। ১৪.৩ বিঘা জায়গার ওপর
রাজধানীতে দেশের সর্ববৃহৎ অত্যাধুনিক, টেকসই ও পরিবেশবান্ধব ‘আইকনিক করপোরেট অফিস’ নির্মাণ করতে যাচ্ছে শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। এই মেগা প্রকল্পের আর্কিটেকচারাল, কনস্ট্রাকশন ও ইঞ্জিনিয়ারিং পরামর্শক হিসেবে কাজ করার জন্য সম্প্রতি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি স্বনামধন্য তিনটি প্রতিষ্ঠান—ভিসতারা আর্কিটেক্টস, অ্যাবড অব কনসালট্যান্টস এবং বিএন ইঞ্জিনিয়ারিং-এর সঙ্গে পৃথক চুক্তি স্বাক্ষর করেছে। ১৪.৩ বিঘা জায়গার ওপর নির্মিতব্য এই আইকনিক টাওয়ারের মোট আয়তন হবে প্রায় ১৮ লাখ বর্গফুট। প্রাথমিক ধাপে ৭ বিঘা জমিতে প্রায় ৯ লাখ বর্গফুটের ১৩ তলাবিশিষ্ট একটি গ্রিন অফিস ভবন নির্মাণ করা হবে, যার নিচে আরও ৩টি বেসমেন্ট থাকবে।
ভবনের নকশায় গ্রিন বিল্ডিং কনসেপ্ট, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম জানান, বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি এবং কর্মীদের জন্য একটি আধুনিক ও সুসংগঠিত কর্মপরিবেশ নিশ্চিত করতেই এই স্মার্ট ও টেকসই আইকনিক মেগা অফিস কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বাংলাদেশের শিল্প সক্ষমতারও একটি অনন্য প্রতীক হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলমসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *