দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন সংলগ্ন সমো এলাকায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জন প্রবাসী বাংলাদেশি মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুলাই) ভোররাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা বলে স্বজন ও স্থানীয় সূত্রে
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন সংলগ্ন সমো এলাকায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জন প্রবাসী বাংলাদেশি মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুলাই) ভোররাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা বলে স্বজন ও স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, প্রতিদিনের কাজ শেষে রাতের বেলা ওই দোকানের ভেতরেই ঘুমিয়েছিলেন প্রবাসীরা। হুট করে গভীর রাতে দোকানে আগুন লেগে গেলে মুহূর্তের মধ্যেই তা চারপাশে ছড়িয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় থাকায় বের হওয়ার সুযোগ না পেয়ে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান ওই ৬ বাংলাদেশি। দুর্ঘটনায় আরও এক প্রবাসী গুরুতর দগ্ধ হয়েছেন, যাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই ফায়ার সার্ভিস ও পুলিশ এসে উদ্ধার কাজ শুরু করে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি; স্থানীয় পুলিশ বিষয়টি নিয়ে জোর তদন্ত চালাচ্ছে। দেশের বাড়িতে স্বজনদের অকাল মৃত্যুর খবরে পরিবারগুলোতে এখন চলছে চরম শোকের মাতম।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *