728 x 90

মিরপুর কলেজের সীমানা প্রাচীর ধসে নিহত ২, আহত অন্তত ৭: টিসিবির পণ্য কেনার লাইনে দুর্ঘটনা

মিরপুর কলেজের সীমানা প্রাচীর ধসে নিহত ২, আহত অন্তত ৭: টিসিবির পণ্য কেনার লাইনে দুর্ঘটনা

রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় মিরপুর কলেজের পেছনের জীর্ণ সীমানা প্রাচীর ধসে পড়ে অন্তত দুইজন নিহত এবং কমপক্ষে ৭ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে লাভ রোড ও মন্দির রোড সংলগ্ন স্থানে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রির সময় এ করুণ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের তথ্য মতে, দুপুর নাগাদ ট্রাকে করে

রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় মিরপুর কলেজের পেছনের জীর্ণ সীমানা প্রাচীর ধসে পড়ে অন্তত দুইজন নিহত এবং কমপক্ষে ৭ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে লাভ রোড ও মন্দির রোড সংলগ্ন স্থানে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রির সময় এ করুণ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের তথ্য মতে, দুপুর নাগাদ ট্রাকে করে আসা সাশ্রয়ী মূল্যের টিসিবি পণ্য কিনতে কলেজের সীমানা প্রাচীর ঘেঁষে সাধারণ নারী-পুরুষের দীর্ঘ লাইন দাঁড়িয়েছিল। এ সময় হঠাৎ করেই পুরাতন সীমানা প্রাচীরটি লাইনে থাকা মানুষের ওপর ভেঙে পড়ে। দেয়ালের ভারী ইটের নিচে চাপা পড়ে অন্তত ৯ থেকে ১০ জন লোক। আশপাশের লোকজন তৎক্ষণাৎ প্রাথমিক উদ্ধার কাজ শুরু করেন এবং খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।

গুরুতর আহত নাছিমা বেগম (জনতা হাউজিং এলাকার বাসিন্দা) সহ দুইজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেয়ালটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল কি না এবং কীভাবে এ ধস ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় পুরো এলাকায় চরম শোক ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories