চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে পদ্মার একটি শাখা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে একই গ্রামের পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) দুপুর আনুমানিক একটার দিকে দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো—চরচাকলা গ্রামের মো. মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮); মো. নিজামুদ্দিনের দুই মেয়ে সুমাইয়া
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে পদ্মার একটি শাখা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে একই গ্রামের পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) দুপুর আনুমানিক একটার দিকে দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো—চরচাকলা গ্রামের মো. মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮); মো. নিজামুদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা (১২)। স্বজনদের চোখ ফাঁকি দিয়ে দুই পরিবারের চার বোনসহ এই পাঁচ শিশু স্থানীয় ‘মরা নদী’ নামে পরিচিত পদ্মার শাখা নদীতে গোসল করতে নামে।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষার বৃষ্টি ও পদ্মার পানির চাপে শুকিয়ে থাকা মরা নদীটিতে সম্প্রতি পানি উপচে উঠেছিল। জুমার নামাজের সময় কারো অজান্তে শিশুরা নদীতে নেমে ডুব দিলে আর উঠে আসতে পারেনি। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় বাসিন্দারা নদী থেকে ভাসমান অবস্থায় শিশুদের নিথর দেহ উদ্ধার করেন। একসঙ্গে একই গ্রামের পাঁচ নিষ্পাপ শিশুর করুণ মৃত্যুর খবরে পরিবারগুলোর আহাজারিতে পুরো চরচাকলা এলাকায় এক শোকাচ্ছন্ন ও স্তব্ধ পরিবেশের সৃষ্টি হয়েছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *