আজ রোববার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। দীর্ঘ ১৩ বছর পার হলেও তদন্ত প্রতিবেদন জমা না পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবীরা। বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে শেষবারের মতো আরও ৬ মাস সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার (২৬ এপ্রিল) উচ্চ পর্যায়ের টাস্কফোর্স
আজ রোববার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। দীর্ঘ ১৩ বছর পার হলেও তদন্ত প্রতিবেদন জমা না পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবীরা।
বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে শেষবারের মতো আরও ৬ মাস সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার (২৬ এপ্রিল) উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি প্রতিবেদন জমা দিতে পুনরায় ব্যর্থ হলে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সাইফুল করিমের দ্বৈত বেঞ্চ এই সময় মঞ্জুর করেন।
আদালতে শুনানিকালে রিটকারীদের পক্ষে আইনজীবী শিশির মনির ও মঞ্জিল মোরশেদ তদন্ত কর্মকর্তাকে তলবের আবেদন জানান। তবে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও সময় প্রার্থনা করেন। রিটকারী পক্ষ ৩ মাস সময় দেওয়ার প্রস্তাব করলেও আদালত বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ৬ মাস সময় নির্ধারণ করে দেন। শুনানিকালে অ্যাটর্নি জেনারেল মন্তব্য করেন, “১৩ বছরেও এই হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল করতে না পারা অত্যন্ত বেদনাদায়ক।”
উল্লেখ্য যে, গত বছরের ২৩ অক্টোবরও টাস্কফোর্স কমিটিকে ৬ মাসের সময় দেওয়া হয়েছিল। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি নৃশংসভাবে খুন হন। এরপর থেকে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন বা প্রকৃত অপরাধীদের শনাক্ত করে চার্জশিট দাখিল করা সম্ভব হয়নি।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *