728 x 90

দেশের ৫টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশের ৫টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে অতি ভারী বর্ষণ ও জলাবদ্ধতার শঙ্কা রয়েছে। সারাদেশে কালবৈশাখীর তীব্রতা বাড়ার আশঙ্কায় দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ৫টি এলাকায় ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া

 সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে অতি ভারী বর্ষণ ও জলাবদ্ধতার শঙ্কা রয়েছে।

সারাদেশে কালবৈশাখীর তীব্রতা বাড়ার আশঙ্কায় দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ৫টি এলাকায় ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল সাড়ে ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়—রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে হতে পারে বজ্রসহ বৃষ্টি। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, ফরিদপুর, বরিশাল ও চট্টগ্রামসহ আরও কয়েকটি অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কায় ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, উত্তরাঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরির ফলে আগামী কয়েক দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে নিচু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১৪৬ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরে। অন্যদিকে, রাঙ্গামাটিতে দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories