রোববার (২৬ এপ্রিল) ঢাকার একটি আদালত এই আদেশ দেন। ২০১৫ সালে নির্বাচনী প্রচারণার সময় বাংলামোটরে খালেদা জিয়ার গাড়িবহরে অস্ত্রসহ হামলার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। উল্লেখ্য, শিশির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা লাভলু মোল্লাহ
রোববার (২৬ এপ্রিল) ঢাকার একটি আদালত এই আদেশ দেন। ২০১৫ সালে নির্বাচনী প্রচারণার সময় বাংলামোটরে খালেদা জিয়ার গাড়িবহরে অস্ত্রসহ হামলার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। উল্লেখ্য, শিশির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা লাভলু মোল্লাহ শিশির জামিন পেয়েছেন। রোববার (২৬ এপ্রিল) ঢাকার সংশ্লিষ্ট একটি আদালত শুনানি শেষে তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ২২ এপ্রিল ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার সময় শাহবাগের বাংলামোটর এলাকায় বেগম খালেদা জিয়ার গাড়িবহরে অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, আসামিরা বিএনপি চেয়ারপারসনকে হত্যার উদ্দেশ্যে অস্ত্রসহ তাঁর ওপর হামলা চালায় এবং গাড়িবহরের ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুরসহ চারটি মোটরসাইকেলে আগুন দেয়। এ সময় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরাও গুরুতর আহত হন।
লাভলু মোল্লাহ শিশির ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কর্মরত থাকাকালীন ২০২৫ সালের নভেম্বরে প্রশাসনিক ভবন থেকে সাধারণ শিক্ষার্থীদের হাতে আটক হন। এরপর তাঁকে ২০১৫ সালের ওই হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। দীর্ঘ কয়েক মাস কারাগারে থাকার পর আজ তিনি আদালত থেকে জামিন পেলেন।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *