728 x 90

বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল)  আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হচ্ছে।

বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল)  আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হচ্ছে।

 এর মাধ্যমে দেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করল। প্রকল্পটি সফলভাবে চালু হলে প্রথম ইউনিট থেকে প্রাথমিক পর্যায়ে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ উদযাপিত হবে।দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম।

 এর মাধ্যমে দেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করল। প্রকল্পটি সফলভাবে চালু হলে প্রথম ইউনিট থেকে প্রাথমিক পর্যায়ে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ উদযাপিত হবে।দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্ব পরমাণু ক্লাবের এক অনন্য উচ্চতায় নিজের অবস্থান আরও সুদৃঢ় করল।

আজ দুপুর তিনটায় প্রকল্প এলাকায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন।

উল্লেখ্য যে, ২০১৭ সালের ৩০ নভেম্বর এই প্রকল্পের মূল নির্মাণ কাজ শুরু হয়েছিল। দীর্ঘ পথচলায় নকশা ও নির্মাণ লাইসেন্স পাওয়ার পর চলতি মাসের ১৬ তারিখে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (BAERA) প্রকল্পটির প্রথম ইউনিটের জন্য ‘কমিশনিং লাইসেন্স’ প্রদান করে। এই লাইসেন্স পাওয়ার পরেই আজ জ্বালানি লোডিংয়ের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল কাজ শুরু হতে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, সবকিছু ঠিক থাকলে প্রথম ইউনিট থেকে খুব শীঘ্রই ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে, যা দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories