বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। গত বছরের মে মাসে গ্রেফতার হওয়ার পর থেকে আইভী বিভিন্ন মামলায় কারাবন্দী রয়েছেন। এই দুই মামলায় জামিন পেলেও অন্যান্য মামলায় রাষ্ট্রপক্ষের আপিল আবেদনের ওপর আগামী ৩ মে আপিল বিভাগে শুনানি হওয়ার কথা রয়েছে। চব্বিশের জুলাই আন্দোলনে প্রাণহানির
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। গত বছরের মে মাসে গ্রেফতার হওয়ার পর থেকে আইভী বিভিন্ন মামলায় কারাবন্দী রয়েছেন। এই দুই মামলায় জামিন পেলেও অন্যান্য মামলায় রাষ্ট্রপক্ষের আপিল আবেদনের ওপর আগামী ৩ মে আপিল বিভাগে শুনানি হওয়ার কথা রয়েছে।
চব্বিশের জুলাই আন্দোলনে প্রাণহানির ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা আরও দুই হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন হত্যার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলা দুটি দায়ের করা হয়েছিল। নিম্ন আদালতে গ্রেফতার দেখানোর পর আইভী জামিন আবেদন করলে আজ উচ্চ আদালত তা মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বছরের ৯ মে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করা হয়। এরপর তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলা দেওয়া হয়। এর আগে বিভিন্ন ধাপে তিনি জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আপিল ও নতুন মামলায় গ্রেফতার দেখানোর ফলে তাঁর কারামুক্তি বিলম্বিত হচ্ছে। বর্তমানে তাঁর আগের কয়েকটি মামলার জামিনের বিষয়ে আপিল বিভাগে শুনানি অপেক্ষমান রয়েছে, যার আদেশের জন্য আগামী ৩ মে দিন ধার্য করেছেন আদালত।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *