দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬১ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৫০ জন এবং সন্দেহজনক হামে ২৪৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। বিশেষ করে ঢাকা বিভাগে মৃত্যুর
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬১ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৫০ জন এবং সন্দেহজনক হামে ২৪৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। বিশেষ করে ঢাকা বিভাগে মৃত্যুর হার তুলনামূলক বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ থেকে বিশেষ সতর্কতা ও টিকাদানের ওপর জোর দেওয়া হয়েছে। সারা দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সর্বশেষ প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬১ জন।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। তবে হামের উপসর্গ বা সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা অনেক বেশি, যা ইতিমধ্যে ২৪৪ জনে পৌঁছেছে। বিভাগীয় বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দেশের অন্য অঞ্চলের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৯৫ জনের দেহে। এ নিয়ে গত দেড় মাসে মোট নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৩ জনে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *