সোমবার (৪ মে) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে জানানো হয়, আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় প্রথম ধাপে ৬টি পাটকল চালু করা হবে। এই উদ্যোগের ফলে দেশে বিনিয়োগ বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং রফতানি আয়ে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা
সোমবার (৪ মে) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে জানানো হয়, আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় প্রথম ধাপে ৬টি পাটকল চালু করা হবে। এই উদ্যোগের ফলে দেশে বিনিয়োগ বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং রফতানি আয়ে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
দেশের বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো পুনরায় চালু করার মাধ্যমে শিল্প খাতে গতি ফেরাতে উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় সোমবার (৪ মে) সকালে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অংশীজনদের সাথে এক বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বন্ধ কারখানাগুলোর বর্তমান অবস্থা এবং সেগুলো চালুর আইনি ও কারিগরি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এর আগে এপ্রিল মাসে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, বেসরকারি উদ্যোগে আগামী ছয় মাসের মধ্যে প্রথম পর্যায়ে বন্ধ থাকা ৬টি সরকারি পাটকল পুনরায় চালু করা হবে। প্রধানমন্ত্রী আজকের বৈঠকে পর্যায়ক্রমে বাকি পাটকলগুলোও বেসরকারি ইজারা বা সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে দ্রুত সচল করার নির্দেশ দেন। সরকারের এই সিদ্ধান্তের ফলে একদিকে যেমন রফতানি আয় বৃদ্ধি পাবে, অন্যদিকে কয়েক হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *