ফরিদপুরে ফেসবুক লাইভের মাধ্যমে মব সৃষ্টি করে গণপিটুনিতে নিহত ট্রাকচালক হান্নান শেখের এতিম শিশুকন্যা মুসলিমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে আজ মঙ্গলবার (৫ মে) সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান উপজেলার সাতৈর গ্রামে ওই শিশুর বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিশু মুসলিমার লালন-পালনে
ফরিদপুরে ফেসবুক লাইভের মাধ্যমে মব সৃষ্টি করে গণপিটুনিতে নিহত ট্রাকচালক হান্নান শেখের এতিম শিশুকন্যা মুসলিমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে আজ মঙ্গলবার (৫ মে) সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান উপজেলার সাতৈর গ্রামে ওই শিশুর বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিশু মুসলিমার লালন-পালনে সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে ইউএনও ওই শিশুর দাদা-দাদির হাতে খেলনা, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেন এবং সেখানে উপস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুও শিশুটিকে নিয়মিত সহযোগিতা প্রদানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য, গত শুক্রবার (১ মে) রাতে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নে মব সৃষ্টি করে হান্নান শেখকে পিটিয়ে হত্যা করা হয় এবং এই মর্মান্তিক ঘটনায় আহত আরও দুই ট্রাক হেলপার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *