পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি টয়লেট নির্মাণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামে এলজিইডির অর্থায়নে ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা ব্যয়ে একটি টয়লেট নির্মাণ করা হলেও এর নামফলকে ভুলবশত ১ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার টাকা লেখা হয়। এই ভুল তথ্যের ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে জনমনে
পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি টয়লেট নির্মাণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামে এলজিইডির অর্থায়নে ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা ব্যয়ে একটি টয়লেট নির্মাণ করা হলেও এর নামফলকে ভুলবশত ১ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার টাকা লেখা হয়। এই ভুল তথ্যের ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভ ও অনিয়মের ধারণা তৈরি হয়। তবে বাউফল উপজেলা প্রকৌশলী আরজুরুল হক বিষয়টি পরিষ্কার করে জানিয়েছেন যে, প্রকল্পটির প্রকৃত ব্যয় প্রায় দুই লাখ টাকাই ছিল এবং প্রিন্টিংয়ের ভুলের কারণে নামফলকে এমন বিভ্রান্তিকর তথ্য উঠে এসেছে। কর্তৃপক্ষের নজরে আসার পরই দ্রুত ওই নামফলকটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *