728 x 90

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

 নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (৫ মে) রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমান উল্লাহ সাগর স্থানীয় একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক। ভুক্তভোগী শিশুটির পরিবারের অভিযোগ অনুযায়ী, গত বছরের নভেম্বরে শিক্ষক

 নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (৫ মে) রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমান উল্লাহ সাগর স্থানীয় একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক। ভুক্তভোগী শিশুটির পরিবারের অভিযোগ অনুযায়ী, গত বছরের নভেম্বরে শিক্ষক সাগর শিশুটিকে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য প্রাণনাশের হুমকিও দেন। সম্প্রতি শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হলে পরীক্ষার মাধ্যমে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। মামলার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক ছিলেন এবং অজ্ঞাত স্থান থেকে ফেসবুক লাইভে এসে ডিএনএ পরীক্ষার দাবি জানিয়ে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেছিলেন। অবশেষে র‍্যাব অভিযান চালিয়ে তাঁকে আইনের আওতায় নিয়ে এসেছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories