প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ড. ইফতেখারুজ্জামান জানান, দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি দমনে সরকারের অঙ্গীকারগুলো বাস্তবায়নের লক্ষে টিআইবি-র পক্ষ থেকে বেশ কিছু গঠনমূলক পরামর্শ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এই পরামর্শগুলো অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ড. ইফতেখারুজ্জামান জানান, দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি দমনে সরকারের অঙ্গীকারগুলো বাস্তবায়নের লক্ষে টিআইবি-র পক্ষ থেকে বেশ কিছু গঠনমূলক পরামর্শ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এই পরামর্শগুলো অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং সেগুলো বাস্তবায়নে সাধ্যমতো কাজ করার আশ্বাস দিয়েছেন।
এছাড়া ২০২৮ সালে বাংলাদেশে ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কনফারেন্স’ আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছে টিআইবি। ড. ইফতেখার আশা প্রকাশ করেন যে, এই আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে বিশ্বদরবারে সরকারের দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থানের বহিঃপ্রকাশ ঘটবে। প্রধানমন্ত্রী এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বস্ত করেছেন।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *