রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সরকারি অর্থের অপচয় ও ইঞ্জিনিয়ারিং গাফিলতির এক চরম চিত্র ফুটে উঠেছে। উপজেলার তালতলা সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ে জেলা পরিষদ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে চার ধাপে ৩৭ লাখ টাকা ব্যয়ে একটি একাডেমিক ভবন নির্মাণ করা হয়। অবাক করার বিষয় হলো, ভবনের দ্বিতীয় তলার কাজ ২০২১-২২ অর্থবছরে শেষ হলেও আজ পর্যন্ত ওপরের তলায় ওঠার
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সরকারি অর্থের অপচয় ও ইঞ্জিনিয়ারিং গাফিলতির এক চরম চিত্র ফুটে উঠেছে। উপজেলার তালতলা সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ে জেলা পরিষদ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে চার ধাপে ৩৭ লাখ টাকা ব্যয়ে একটি একাডেমিক ভবন নির্মাণ করা হয়। অবাক করার বিষয় হলো, ভবনের দ্বিতীয় তলার কাজ ২০২১-২২ অর্থবছরে শেষ হলেও আজ পর্যন্ত ওপরের তলায় ওঠার কোনো সিঁড়ি নির্মাণ করা হয়নি।
সরেজমিনে দেখা যায়, সিঁড়ি না থাকায় নতুন ভবনের ওপরের তলাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অথচ বিদ্যালয়ে শ্রেণিকক্ষের তীব্র সংকটের কারণে নিচতলায় বাঁশের চাটাই দিয়ে ভাগ করে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে। প্রধান শিক্ষক কৃষ্ণ বন্ধু রায়ের মতে, প্রকৌশলীর গাফিলতি এবং ভুল নকশার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, অর্থ সংকটের কারণে সিঁড়ির কাজ সম্পন্ন করা যায়নি, তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। স্থানীয় সচেতন মহল এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *