হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এক বিশেষ পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের যথাযথভাবে চিহ্নিত করে একটি নির্ভুল ও স্বচ্ছ তালিকা তৈরি করতে হবে, যাতে কোনো প্রকৃত কৃষক সরকারি সহায়তা থেকে বঞ্চিত
হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এক বিশেষ পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের যথাযথভাবে চিহ্নিত করে একটি নির্ভুল ও স্বচ্ছ তালিকা তৈরি করতে হবে, যাতে কোনো প্রকৃত কৃষক সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়।
এই তালিকার ওপর ভিত্তি করেই আগামী তিন মাস ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হবে। সভায় দ্রুততম সময়ের মধ্যে কৃষকদের হাতে এই অর্থ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ভবিষ্যতে অতিবৃষ্টির হাত থেকে ফসল বাঁচাতে ধান রোপণ ও সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়েও প্রাথমিক আলোচনা করা হয়েছে। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশীদ ইয়াসিনসহ হাওর অঞ্চলের সংসদ সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ২৯ এপ্রিল জাতীয় সংসদেও প্রধানমন্ত্রী হাওরবাসীর পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছিলেন।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *