যশোরের চৌগাছা সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী ওয়াকিমুল ইসলামের তৈরি ব্যাটারি চালিত ‘এ টু আই স্মার্ট কার’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৯ মে) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ১৭ বছর বয়সী এই বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এবং নিজের তৈরি উদ্ভাবনটি চালিয়ে দেখান, যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং আরোহী হিসেবে
যশোরের চৌগাছা সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী ওয়াকিমুল ইসলামের তৈরি ব্যাটারি চালিত ‘এ টু আই স্মার্ট কার’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৯ মে) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ১৭ বছর বয়সী এই বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এবং নিজের তৈরি উদ্ভাবনটি চালিয়ে দেখান, যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং আরোহী হিসেবে উপস্থিত থেকে তাকে উৎসাহিত করেন। একসময় চলাফেরায় সীমাবদ্ধতা থাকা ওয়াকিমুল নিজের প্রয়োজন থেকেই এই পরিবেশবান্ধব গাড়িটি তৈরি করেন, যা বর্তমানে বৈদ্যুতিক চার্জের মাধ্যমে ঘণ্টায় ৪৫ কিলোমিটার গতিতে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এমন উদ্ভাবনীমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও আধুনিক ও সাশ্রয়ী স্মার্ট কার তৈরিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রযুক্তিগত ও আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এই বিশেষ বাহনটি শুধুমাত্র বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্যই নয়, বরং বয়স্ক ব্যক্তিদের চলাচলের ক্ষেত্রেও এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *