ফেনী সীমান্তে অবৈধ প্রবেশ, পুশইন এবং চোরাচালান রোধে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রবিবার (১০ মে) সকালে ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি সূত্র জানায়, ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় প্রায়
ফেনী সীমান্তে অবৈধ প্রবেশ, পুশইন এবং চোরাচালান রোধে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রবিবার (১০ মে) সকালে ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় প্রায় ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে এই বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দিন-রাত ২৪ ঘণ্টা টহল ও নজরদারি জোরদার করার পাশাপাশি সকল বিওপি ও টহল দলকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও চোরাচালানসহ যেকোনো ধরণের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সদস্যদের সদা প্রস্তুত রাখা হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকায় অতিরিক্ত মোবাইল পেট্রোল, ফুট পেট্রোল ও বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি সন্দেহভাজন পয়েন্টগুলোতে নিবিড় পর্যবেক্ষণ চালানো হচ্ছে।
বিশেষ করে মাদকদ্রব্য, গবাদিপশু এবং ভারতীয় পণ্য পাচার রোধে গোয়েন্দা নজরদারি ব্যাপক হারে বৃদ্ধি করা হয়েছে। ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির অধিনায়ক জানান, যেকোনো ধরণের অনুপ্রবেশ, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম রুখতে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *