728 x 90

হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু: ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু: ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

অনলাইন ডেস্ক | ১১ মে ২০২৬ . দেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৫৫ দিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫০ জনে। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৫৯ জন। মৃত শিশুদের মধ্যে

অনলাইন ডেস্ক | ১১ মে ২০২৬ .

দেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৫৫ দিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫০ জনে। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৫৯ জন। মৃত শিশুদের মধ্যে ৩ জন ঢাকা বিভাগের, ২ জন চট্টগ্রামের এবং ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

এদিকে, হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব জনস্বার্থে এই রিটটি দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকার সংকট এবং গরমের কারণে ভাইরাসের দ্রুত বিস্তার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, এই মৃত্যুর ঘটনায় কারও গাফিলতি আছে কিনা তা তদন্তে খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসকরা অভিভাবকদের সতর্ক করে বলেছেন, শিশুর শরীরে জ্বর ও র‌্যাশ দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে। বিশেষ করে ঢাকা বিভাগে সংক্রমণের হার সবচেয়ে বেশি হওয়ায় বাড়তি নজরদারির পরামর্শ দেওয়া হয়েছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories