অনলাইন ডেস্ক | ১১ মে ২০২৬ রাজধানীর সড়কে ট্রাফিক আইন অমান্যকারী চালকদের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এখন থেকে চালকরা আইন ভঙ্গ করলে তাঁদের ড্রাইভিং লাইসেন্স থেকে স্বয়ংক্রিয়ভাবে ‘ডিমেরিট পয়েন্ট’ কাটা যাবে। মোট ১২ পয়েন্ট কাটা গেলে ওই চালকের লাইসেন্সটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বা স্থগিত হয়ে যাবে। আপাতত চার চাকার যানবাহনের ক্ষেত্রে
অনলাইন ডেস্ক | ১১ মে ২০২৬
রাজধানীর সড়কে ট্রাফিক আইন অমান্যকারী চালকদের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এখন থেকে চালকরা আইন ভঙ্গ করলে তাঁদের ড্রাইভিং লাইসেন্স থেকে স্বয়ংক্রিয়ভাবে ‘ডিমেরিট পয়েন্ট’ কাটা যাবে। মোট ১২ পয়েন্ট কাটা গেলে ওই চালকের লাইসেন্সটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বা স্থগিত হয়ে যাবে। আপাতত চার চাকার যানবাহনের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, আগে ট্রাফিক পুলিশ মামলা দিলে তার জরিমানা দিতে হতো গাড়ির মালিককে। কিন্তু নতুন ব্যবস্থায় মামলার পাশাপাশি চালকের ব্যক্তিগত ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কাটা যাবে। মোট ১৩ ধরনের ট্রাফিক অপরাধের জন্য এই পয়েন্ট কাটার বিধান রাখা হয়েছে। গত দুই মাসেই রাজধানীতে প্রায় এক হাজার চালক তাঁদের পয়েন্ট হারিয়েছেন। তবে কোনো চালক যদি পয়েন্ট হারানোর পর পরবর্তী ছয় মাস কোনো আইন ভঙ্গ না করেন, তবে তাঁর লাইসেন্সে পুনরায় ২ পয়েন্ট যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান জানান, এই ব্যবস্থার মূল লক্ষ্য চালকদের সচেতন করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *