অনলাইন ডেস্ক | ১১ মে ২০২৬ পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে দেশজুড়ে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ সোমবার (১১ মে) রাজধানী আগারগাঁও এলাকায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। টিসিবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা
অনলাইন ডেস্ক | ১১ মে ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে দেশজুড়ে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ সোমবার (১১ মে) রাজধানী আগারগাঁও এলাকায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন।
টিসিবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা মহানগরীসহ সারাদেশে নির্ধারিত পয়েন্টগুলোতে ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। টিসিবির ফ্যামিলি কার্ডধারী পরিবারের পাশাপাশি সাধারণ ক্রেতারাও নির্ধারিত পরিমাণ পণ্য ভর্তুকি মূল্যে কেনার সুযোগ পাবেন। নির্ধারিত মূল্য তালিকায় দেখা গেছে, প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতি কেজি চিনি ৮০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকায় বিক্রি করা হচ্ছে। একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার তেল, ১ কেজি চিনি এবং ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন। টিসিবি জানিয়েছে, ঈদকে সামনে রেখে বাজারমূল্য স্থিতিশীল রাখতে এবং নিম্ন আয়ের মানুষের ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *