728 x 90

সাংবাদিক দম্পতি শাকিল-রুপার জামিন হলেও এখনই মুক্তি পাচ্ছেন না

সাংবাদিক দম্পতি শাকিল-রুপার জামিন হলেও এখনই মুক্তি পাচ্ছেন না

অনলাইন ডেস্ক | ১১ মে ২০২৬ জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় কারাবন্দি সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে কয়েকটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, ফারজানা রূপাকে তাঁর বিরুদ্ধে

অনলাইন ডেস্ক | ১১ মে ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় কারাবন্দি সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে কয়েকটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ফারজানা রূপাকে তাঁর বিরুদ্ধে থাকা ১৩টি মামলার মধ্যে ছয়টিতে এবং শাকিল আহমেদকে পাঁচটিতে জামিন দেওয়া হয়েছে। তবে তাঁদের উভয়েরই আরও একটি করে মামলায় জামিন না হওয়ায় এখনই তাঁরা কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। শুনানিতে আসামিপক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া দাবি করেন, জুলাই হত্যাকাণ্ডের সাথে এই দম্পতির কোনো সম্পৃক্ততা নেই। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক বলেন, তাঁরা দোষী কি না তা তদন্তেই বেরিয়ে আসবে। গত ২১ এপ্রিল তাঁদের জামিন আবেদনের শুনানি হলেও আজ পূর্ণাঙ্গ আদেশ এল। সব মামলায় জামিন না পাওয়া পর্যন্ত তাঁদের কারাগারেই থাকতে হচ্ছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories