অনলাইন ডেস্ক | ১২ মে ২০২৬ দেশে হামের প্রাদুর্ভাব আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ১ হাজার ১৯২ জন নতুন করে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত
অনলাইন ডেস্ক | ১২ মে ২০২৬
দেশে হামের প্রাদুর্ভাব আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ১ হাজার ১৯২ জন নতুন করে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে নিশ্চিতভাবে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে। তবে হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৬ জনে। অর্থাৎ সব মিলিয়ে এই প্রাদুর্ভাবে প্রাণহানির সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেছে। অধিদপ্তরের পক্ষ থেকে হাম প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *