728 x 90

মাত্র ২০০ টাকার জন্য অক্সিজেন মাস্ক খুলে নেওয়ায় রোগীর মৃত্যুর অভিযোগ; উত্তাল শেবাচিম

মাত্র ২০০ টাকার জন্য অক্সিজেন মাস্ক খুলে নেওয়ায় রোগীর মৃত্যুর অভিযোগ; উত্তাল শেবাচিম

বরিশাল অফিস | ১৪ মে ২০২৬ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মাত্র ২০০ টাকা বকশিসের লোভে এক রোগীর অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার অভিযোগ উঠেছে এক চতুর্থ শ্রেণির কর্মচারীর বিরুদ্ধে। বুধবার (১৩ মে) বিকেলে হাসপাতালের করোনা বিল্ডিংয়ের মেডিসিন ইউনিটে এই ঘটনা ঘটে, যার ফলে দিপালী সিকদার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে দাবি করছেন

বরিশাল অফিস | ১৪ মে ২০২৬

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মাত্র ২০০ টাকা বকশিসের লোভে এক রোগীর অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার অভিযোগ উঠেছে এক চতুর্থ শ্রেণির কর্মচারীর বিরুদ্ধে। বুধবার (১৩ মে) বিকেলে হাসপাতালের করোনা বিল্ডিংয়ের মেডিসিন ইউনিটে এই ঘটনা ঘটে, যার ফলে দিপালী সিকদার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে দাবি করছেন স্বজনরা।

নিহত দিপালী মেহেন্দিগঞ্জ উপজেলার শংকর শিকদারের স্ত্রী। তাঁর ভাই মিলন হালদারের অভিযোগ, তীব্র শ্বাসকষ্ট নিয়ে দুপুর পৌনে ৩টার দিকে দিপালীকে হাসপাতালে ভর্তি করা হয়। শয্যা সংকটের কারণে ট্রলিতে রেখেই তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। অভিযোগ মতে, মেডিসিন ইউনিট-১ এর কর্মচারী সোহেল পাশের এক রোগীর স্বজনের কাছ থেকে ২০০ টাকা নিয়ে ট্রলি খালি করার জন্য দিপালীর অক্সিজেন লাইন খুলে দেন। পরিবারের সদস্যরা অনেক অনুরোধ করলেও সোহেল কর্ণপাত করেননি এবং অক্সিজেন খোলার দুই মিনিটের মধ্যেই দিপালী মারা যান।

এই ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা অভিযুক্ত সোহেলকে মারধর করলে হাসপাতালে উত্তেজনা ও হাতাহাতি ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার সদস্যরা হস্তক্ষেপ করেন এবং অভিযুক্ত সোহেল বর্তমানে পলাতক রয়েছেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর জানিয়েছেন, অভিযুক্ত কর্মচারীকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে এবং তাঁর বেতন-ভাতা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories