অনলাইন ডেস্ক | ১৪ মে ২০২৬ সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া শিশুদের মধ্যে ৬ জন হামের উপসর্গে এবং ১ জন নিশ্চিতভাবে
অনলাইন ডেস্ক | ১৪ মে ২০২৬
সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া শিশুদের মধ্যে ৬ জন হামের উপসর্গে এবং ১ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে। একই সময়ে সারাদেশে নতুন করে ১ হাজার ৩৬৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৩৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭০টি শিশুর মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *