728 x 90

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাট প্রতিনিধি | ১৪ মে ২০২৬ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোররাতে আমঝোল এলাকার বনচৌকি সীমান্তের নিকটবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত খাদেমুল উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার ভোররাতে

লালমনিরহাট প্রতিনিধি | ১৪ মে ২০২৬

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোররাতে আমঝোল এলাকার বনচৌকি সীমান্তের নিকটবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত খাদেমুল উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার ভোররাতে খাদেমুলসহ কয়েকজন বাংলাদেশি সীমান্ত পিলার ৯০৫/৬ এস সংলগ্ন এলাকা দিয়ে সীমান্তের কাছাকাছি পৌঁছালে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রতিবেশীদের দাবি, খাদেমুল নদীর পাড়ে মাছ শিকার করতে গিয়েছিলেন এবং সে সময় তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম বিএসএফের গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে এ বিষয়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories