728 x 90

শাপলা চত্বর হত্যা মামলা: দিপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা কারাগারে

শাপলা চত্বর হত্যা মামলা: দিপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা কারাগারে

জাতীয় ডেস্ক | ১৪ মে ২০২৬ ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী ডা. দিপু মনি এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (১৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন

জাতীয় ডেস্ক | ১৪ মে ২০২৬

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী ডা. দিপু মনি এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (১৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।

এদিন সকালেই তিনজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, ওই ঘটনার পরিকল্পনা এবং প্রকৃত তথ্য আড়াল করার সঙ্গে তারা সরাসরি জড়িত ছিলেন। ট্রাইব্যুনাল আগামী ৭ জুন এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছেন।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শাপলা চত্বর হত্যাকাণ্ডে তৎকালীন সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারক ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততার বিষয়ে তদন্ত চলমান রয়েছে। উল্লেখ্য, এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও অনেককেই আসামি করার প্রক্রিয়া চলছে বলে ইঙ্গিত দিয়েছে প্রসিকিউশন বিভাগ।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories