728 x 90

হামে গত দুই মাসে প্রাণ হারিয়েছে ৪৫১ শিশু, আক্রান্ত হাজার হাজার

হামে গত দুই মাসে প্রাণ হারিয়েছে ৪৫১ শিশু, আক্রান্ত হাজার হাজার

জাতীয় ডেস্ক | ১৬ মে ২০২৬ দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মাত্র দুই মাসে দেশে মোট ৪৫১ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) আরও ১২ জন

জাতীয় ডেস্ক | ১৬ মে ২০২৬

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মাত্র দুই মাসে দেশে মোট ৪৫১ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) আরও ১২ জন শিশু প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে চারজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল এবং বাকি আটজনের মধ্যে হামের উপসর্গ ছিল।স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক এক বিশেষ প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য জানানো হয়েছে।

 প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৭৪ জন শিশু হাম নিশ্চিতভাবে শনাক্ত হওয়ার পর এবং ৩৭৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এই দুই মাসে মোট ৫৫ হাজার ৬১১ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে গুরুতর অবস্থায় ৪০ হাজার ১৭৬ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসা শেষে ৩৬ হাজার ৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। উল্লেখিত সময়ে সারা দেশে মোট ৭ হাজার ৪১৬ জন শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর উল্লেখ করেছে।

চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সুরক্ষায় দ্রুত হামের টিকা নিশ্চিত করা এবং লক্ষণ দেখা দিলে অবিলম্বে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories