জাতীয় ও স্বাস্থ্য ডেস্ক | ১৭ মে ২০২৬ দেশজুড়ে হাম ও এর উপসর্গের প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে এই রোগে আক্রান্ত হয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে ১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার
জাতীয় ও স্বাস্থ্য ডেস্ক | ১৭ মে ২০২৬
দেশজুড়ে হাম ও এর উপসর্গের প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে এই রোগে আক্রান্ত হয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে ১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৫১৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
আজ রবিবার (১৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে নিশ্চিত হামের রোগী ২৪৩ জন এবং সন্দেহজনক বা হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা ১ হাজার ২৭৪ জন। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩ জনের মৃত্যু হয়েছে।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৪৫৯ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৭৫ জন এবং বাকি ৩৮৪ জন মারা গেছে হামের তীব্র উপসর্গ নিয়ে। একই সময়ে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭৬৭ জনে এবং সন্দেহজনক রোগীর সংখ্যা পৌঁছেছে ৫৭ হাজার ৮৪৬ জনে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর দেশজুড়ে টিকাদান কর্মসূচি ও বিশেষায়িত চিকিৎসা ক্যাম্পেইন জোরদার করেছে। একই সাথে শিশুদের শরীরে হামের লক্ষণ (যেমন- তীব্র জ্বর, শরীরে লালচে দানা বা র্যাশ, সর্দি-কাশি) দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *