728 x 90

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কাটা হলো রগ

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কাটা হলো রগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় আবুল কালাম (৩৫) নামের এক পুলিশ কনস্টেবলের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য এবং গ্রামের বাড়িতে ছুটিতে এসেছিলেন। পরিবারের অভিযোগ, গত মাসে মাসাবো এলাকার দুই মাদক কারবারিকে পুলিশে ধরিয়ে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে শাহজালালসহ ১০

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় আবুল কালাম (৩৫) নামের এক পুলিশ কনস্টেবলের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য এবং গ্রামের বাড়িতে ছুটিতে এসেছিলেন। পরিবারের অভিযোগ, গত মাসে মাসাবো এলাকার দুই মাদক কারবারিকে পুলিশে ধরিয়ে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে শাহজালালসহ ১০ থেকে ১৫ জনের একটি দুর্বৃত্ত দল তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়।

হামলাকারীরা কনস্টেবল আবুল কালামের ডান হাত ও বাম পা ভেঙে দেয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়লে তার ডান পায়ের রগ কেটে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করেন। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানিয়েছেন, পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories