আইনগতভাবে নিজের সম্পত্তি মেয়েদের নামে লিখে দেওয়ার অপরাধে এক অসহায় ও অসুস্থ বৃদ্ধকে নিজ ভিটেতেই পরবাসী করে রাখার অভিযোগ উঠেছে আপন ভাই ও ভাতিজার বিরুদ্ধে। শরীয়তপুরের সখিপুর থানার মাঝিকান্দি এলাকায় ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় স্তম্ভিত স্থানীয় এলাকাবাসী। পুত্রসন্তান না থাকায় আব্দুর ছাত্তার খান নামের ওই বৃদ্ধ তার সমস্ত জমি ছয় মেয়ের নামে রেজিস্ট্রি করে
আইনগতভাবে নিজের সম্পত্তি মেয়েদের নামে লিখে দেওয়ার অপরাধে এক অসহায় ও অসুস্থ বৃদ্ধকে নিজ ভিটেতেই পরবাসী করে রাখার অভিযোগ উঠেছে আপন ভাই ও ভাতিজার বিরুদ্ধে। শরীয়তপুরের সখিপুর থানার মাঝিকান্দি এলাকায় ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় স্তম্ভিত স্থানীয় এলাকাবাসী। পুত্রসন্তান না থাকায় আব্দুর ছাত্তার খান নামের ওই বৃদ্ধ তার সমস্ত জমি ছয় মেয়ের নামে রেজিস্ট্রি করে দিয়েছিলেন। এর কিছুদিন পরই তিনি স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং এক মেয়ের বাসায় চিকিৎসাধীন ছিলেন।
সম্প্রতি চিকিৎসা শেষে বাড়িতে ফিরে তিনি দেখতে পান তার বসতঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, রান্নার চুলা ভেঙে ফেলার পাশাপাশি যাতায়াতের পথ বন্ধ করতে উঠানে গাছের গুঁড়ি ফেলে রাখা হয়েছে। বাধ্য হয়ে অসুস্থ শরীরেই খোলা আকাশের নিচে উঠানের মাটিতে বিছানা পেতে দিন কাটাচ্ছেন তিনি। অভিযুক্ত স্বজনরা চুরির আশঙ্কার কথা বলে সাফাই গাওয়ার চেষ্টা করলেও পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *