728 x 90

গ্রাম পুলিশের বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

গ্রাম পুলিশের বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

 দেশের তৃণমূল পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার সাথে জড়িত গ্রাম পুলিশের জন্য সুখবর নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত গ্রাম পুলিশ মহাসমাবেশ থেকে তিনি তাদের বেতন-ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর ঐতিহাসিক ঘোষণা দেন। আজকের (৭ নভেম্বর) তারিখ থেকেই এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে বলে জানান তিনি। ঘোষণা

 দেশের তৃণমূল পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার সাথে জড়িত গ্রাম পুলিশের জন্য সুখবর নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত গ্রাম পুলিশ মহাসমাবেশ থেকে তিনি তাদের বেতন-ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর ঐতিহাসিক ঘোষণা দেন। আজকের (৭ নভেম্বর) তারিখ থেকেই এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে বলে জানান তিনি। ঘোষণা অনুযায়ী, গ্রাম পুলিশের প্রধানদের (দফাদার) বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা এবং সাধারণ সদস্যদের বেতন সাড়ে ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকায় উন্নীত করা হয়েছে। পাশাপাশি তাদের অবসর ভাতা বাড়ানোরও ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি গ্রাম নিরাপদ থাকলেই কেবল পুরো বাংলাদেশ নিরাপদ রাখা সম্ভব। একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের পথে গ্রাম পুলিশ বাহিনীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে উল্লেখ করে তিনি জানান, কেবল প্রচলিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সমাজের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। তৃণমূলের নিরাপত্তা সুদৃঢ় করতে গ্রাম পুলিশের এই অবদানকে তিনি বিশেষভাবে মূল্যায়ন করেন।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories