২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপানোর কাগজ অনুমোদনকে কেন্দ্র করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এক শ্রেণির অসাধু কর্মকর্তা এবং একটি শক্তিশালী সিন্ডিকেটের বিরুদ্ধে প্রায় ৫৫ কোটি টাকা লুটের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী মানসম্মত কাগজ কেনা সত্ত্বেও সিন্ডিকেটের হস্তক্ষেপে তা বাতিল দেখিয়ে ছাপাখানাগুলোকে জিম্মি করা হচ্ছে এবং টনপ্রতি অতিরিক্ত ২২ হাজার টাকা বেশি দিয়ে সিন্ডিকেটের
২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপানোর কাগজ অনুমোদনকে কেন্দ্র করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এক শ্রেণির অসাধু কর্মকর্তা এবং একটি শক্তিশালী সিন্ডিকেটের বিরুদ্ধে প্রায় ৫৫ কোটি টাকা লুটের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী মানসম্মত কাগজ কেনা সত্ত্বেও সিন্ডিকেটের হস্তক্ষেপে তা বাতিল দেখিয়ে ছাপাখানাগুলোকে জিম্মি করা হচ্ছে এবং টনপ্রতি অতিরিক্ত ২২ হাজার টাকা বেশি দিয়ে সিন্ডিকেটের নির্ধারিত এজেন্ট থেকে নিম্নমানের কাগজ কিনতে বাধ্য করা হচ্ছে। এভাবে প্রায় ২৫ হাজার টন কাগজ কেনা নিশ্চিত করে সিন্ডিকেটটি হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা।
এদিকে আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের প্রায় ৪ কোটি শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। এনসিটিবির তথ্য অনুযায়ী, প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের পাঠ্যবই ছাপার কাজ প্রায় শেষের পথে এবং মাধ্যমিক ও ইবতেদায়ি স্তরের কাজও দ্রুতগতিতে এগিয়ে চলেছে। নির্ধারিত ৩০ নভেম্বরের মধ্যে উপজেলা পর্যায়ে সব বই সরবরাহের লক্ষ্যমাত্রা অর্জনে এনসিটিবি ও শিক্ষা মন্ত্রণালয়ের ৫৩টি মনিটরিং টিম কাজ করছে বলে জানা গেছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *