Channel July 36 
লেবাননে চলমান সংঘাতের বলি হওয়া ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দিপালী আক্তারের (১৬) শেষ যাত্রা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৮ মে) সকাল ১০টায় উপজেলার চর শালেপুর মুন্সির চর বাজারের ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মোল্লার ডাংগি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। পারিবারিক ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, চরভদ্রাসন উপজেলার চর শালেপুর গ্রামের মুকা
READ MORE
দেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে, যা নিয়ে ওই অঞ্চলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। অন্যদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে
READ MORE
দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে বাংলাদেশ। বুধবার (৬ মে) দুপুরে তিনটি ভারতীয় ট্রাকে করে এই বিস্ফোরকের চালানটি বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ধাপে ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ এবং ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড আমদানি করা হয়েছে। ভারতের বেঙ্গালুরু ভিত্তিক প্রতিষ্ঠান ‘কেলটেক এনার্জিস
READ MORE
ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন এবং এর পরবর্তী পরিস্থিতিকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের বিশেষ নির্দেশনায় কুমিল্লা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৭ মে) কুমিল্লা সদরের গোলাবাড়ি এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবির কঠোর টহল লক্ষ্য করা গেছে। বিজিবি সদস্যরা সীমান্তের বিস্তৃত এলাকা জুড়ে পাহারা দেওয়ার পাশাপাশি সন্দেহভাজন যানবাহন ও সাধারণ মানুষকে জিজ্ঞাসাবাদ করছেন।
READ MORE
২০১৩ সালের শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় পরিকল্পিতভাবে মিথ্যা প্রতিবেদন তৈরি এবং সত্য গোপনের অভিযোগে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন সাবেক মন্ত্রী দীপু মনি এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা। বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল আগামী ১৪ মে তাদের আদালতে হাজির করার নির্দেশ দেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম (বা
READ MORE
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ড. ইফতেখারুজ্জামান জানান, দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি দমনে সরকারের অঙ্গীকারগুলো বাস্তবায়নের লক্ষে টিআইবি-র পক্ষ থেকে বেশ কিছু গঠনমূলক পরামর্শ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এই পরামর্শগুলো অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ
READ MORE