লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমাঞ্চলীয় জুওয়ারা উপকূল থেকে ১৭ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (১৮ এপ্রিল, ২০২৬) ত্রিপোলি-ভিত্তিক চিকিৎসকদের দল ‘ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার’ জানিয়েছে, উদ্ধারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকের মরদেহ শনাক্ত করা গেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, শনাক্ত হওয়া বাংলাদেশির মরদেহটি ত্রিপোলিতে অবস্থানরত তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাকিদের মধ্যে
লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমাঞ্চলীয় জুওয়ারা উপকূল থেকে ১৭ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (১৮ এপ্রিল, ২০২৬) ত্রিপোলি-ভিত্তিক চিকিৎসকদের দল ‘ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার’ জানিয়েছে, উদ্ধারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকের মরদেহ শনাক্ত করা গেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, শনাক্ত হওয়া বাংলাদেশির মরদেহটি ত্রিপোলিতে অবস্থানরত তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাকিদের মধ্যে ১৪ জনকে যথাযথ নিয়ম মেনে দাফন করা হয়েছে। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া অভিবাসনপ্রত্যাশীদের জন্য ইউরোপে যাওয়ার প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে। দারিদ্র্য ও যুদ্ধবিগ্রহ থেকে বাঁচতে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের মানুষ জীবন ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায়শই এমন ভয়াবহ দুর্ঘটনার শিকার হচ্ছেন।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *