সোমবার (২৭ এপ্রিল) র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে জানানো হয়, চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফেরার পথে যাত্রীবেশী ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। ধস্তাধস্তির একপর্যায়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে তাঁর মৃত্যু হয়। র্যাব এই ঘটনায় ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করেছে এবং জড়িত সবাইকে শনাক্ত করেছে। কুমিল্লায় সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন
সোমবার (২৭ এপ্রিল) র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে জানানো হয়, চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফেরার পথে যাত্রীবেশী ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। ধস্তাধস্তির একপর্যায়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে তাঁর মৃত্যু হয়। র্যাব এই ঘটনায় ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করেছে এবং জড়িত সবাইকে শনাক্ত করেছে।
কুমিল্লায় সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এই ঘটনায় জড়িত পেশাদার ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
গ্রেফতারকৃতরা হলেন—রাহাত হোসেন জুয়েল, সোহাগ, ইসমাইল হোসেন জনি, সুজন ও হৃদয়। র্যাব জানায়, গত শনিবার (২৫ এপ্রিল) বুনিয়াদি প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফিরছিলেন বুলেট বৈরাগী। বাস থেকে নামার পর গন্তব্যে পৌঁছাতে তিনি একটি শেয়ারিং সিএনজি অটোরিকশায় ওঠেন। ওই অটোরিকশায় আগে থেকেই যাত্রী সেজে ছিনতাইকারী চক্রের সদস্যরা অবস্থান করছিল।
সিএনজিতে ওঠার পরপরই ছিনতাইকারীরা তাঁর মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁর মাথায় ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করে এবং চলন্ত সিএনজি থেকে ফেলে দেয়। মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। উল্লেখ্য, ২৫ এপ্রিল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকার একটি হোটেলের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতরা সবাই পেশাদার অপরাধী এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *